× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোট কাটিয়ে ফিরেই গোল নেইমারের

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৪ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৫ পিএম

চোট কাটিয়ে ফিরেই গোল নেইমারের

বাম হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ফিরেই দারুণ পারফর্ম করলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। সান্তোসের হয়ে বদলি হিসেবে নেমে একটি গোলের অ্যাসিস্ট করেন তিনি। সাও পাওলো রাজ্যের শীর্ষ লিগ কাম্পেওনাতো পাউলিস্তার এ ম্যাচ সান্তোস ৬০ গোলে বিধ্বস্ত করে ভেলো ক্লুবকে।

বিরতির পর নেমেই সক্রিয় ছিলেন নেইমার। তবে ম্যাচের ৭৮ মিনিটে ভেলো ক্লুবের ডিফেন্ডার ইস্লানের একটি স্লাইডিং ট্যাকলে কিছুটা কষ্ট পান নেইমার। রেফারি ওই ফাউলের জন্য ইস্লানকে হলুদ কার্ড দেখান। চোটের ধাক্কা সামলে তিন মিনিট পরই ঘুরে দাঁড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সতীর্থ গ্যাব্রিয়েল বারবোসাকে দিয়ে গোল করান তিনি, যা ছিল ম্যাচে সান্তোসের পঞ্চম গোল। এই জয়ে প্রতিযোগিতার শেষ আট নিশ্চিত করেছে সান্তোস। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নভোরিজোন্তিনো

চোটের কারণে চলতি মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ মাঠের বাইরে ছিলেন নেইমার। দীর্ঘ পুনর্বাসন পর্ব পেরিয়ে এই ম্যাচেই মৌসুমে প্রথমবার খেললেন তিনি। সামনে বিশ্বকাপের প্রস্তুতি-ফেরাটা তাই ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ। পরের ম্যাচগুলোতে নিজেকে আরও প্রমাণ করে বিশ্বকাপ দলে জায়গার দাবিটা জোরালো করতে চাইবেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

নেইমার ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছাড়ার পর ফেরেন শৈশবের ক্লাব সান্তোসে। গত মৌসুমের বড় অংশে হ্যামস্ট্রিং সমস্যায় ভুগলেও পরে হাঁটুর চোট নিয়েই খেলেন এবং দলকে অবনমন থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সান্তোসে দ্বিতীয় দফায় খেলার সময় এখন পর্যন্ত ২৯ ম্যাচে ১১ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন নেইমার। চলতি বছরের জানুয়ারিতে নতুন চুক্তিতে সই করে তিনি ক্লাবটিতে থাকছেন ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা