প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৬ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৩ পিএম
সম্প্রতি
শেষ হয়েছে নারী ফুটবল লিগের সপ্তম আসর। এই আসরে অভিষেকেই আত্মপ্রকাশ করে অপরাজিত চ্যাম্পিয়ন
হয়েছে তারকাখচিত দল রাজশাহী স্টারস এফসি। তবে শিরোপাজয়ী দলটির কোচ কিন্তু মোটেও নবাগত
নন। তিনি মাহমুদা শরীফা অদিতি। রাজশাহীকে শিরোপা জিতিয়ে অনন্য কীর্তি গড়েছেন তিনি।
তাও আবার একটি না, দু’টি।
সাতটি
লিগে এ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে পাঁচটি ক্লাব। এই ক্লাবটির চারটিরই কোচ পুরুষ। অদিতি
হচ্ছেন একমাত্র নারী কোচ। শেখ জামাল ধানমণ্ডির (২০১১-১২) কোচ মোশারফ বাদল, বসুন্ধরা
কিংসের (২০২০-২১) আবু ফয়সাল আহমেদ, একই ক্লাবের সৈয়দ গোলাম জিলানী (২০২১-২২) ছিলেন
শিরোপাজয়ী কোচ। আর অদিতি একমাত্র নারী কোচ তো বটেই, তিনি কোচ হিসেবে শিরোপা জিতেছেন
সর্বাধিক তিন বার এবং সবগুলোই ভিন্ন ক্লাবের হয়ে! এগুলো হলো : বসুন্ধরা কিংস (২০১৯-২০),
নাসরিন স্পোর্টস একাডেমি (২০২৩-২৪) এবং রাজশাহী স্টারস (২০২৫-২৬)।
আরকে/প্রবা