× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জল্পনা-কল্পনায় হবু ক্রীড়ামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩ পিএম

জল্পনা-কল্পনায় হবু ক্রীড়ামন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। পরশু মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে দলটি। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। কে কোন মন্ত্রণালয় পাবেন, কে প্রেসিডেন্ট হবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ঠিক তেমনি ক্রীড়াঙ্গনের মানুষরা চেয়ে আছেন ক্রীড়ামন্ত্রীর দিকে। এখন কে হতে পারেন বিএনপির নতুন সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী? তা নিয়েও নানা হিসেব-নিকাশ, জল্পনা-কল্পনা।


ক্রীড়ামন্ত্রী হতে আলোচনায় ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আওয়ামী লীগের শাসনামলে বারবার কারাবন্দী ছিলেন তিনি। বিএনপির আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন সাবেক এই গোলরক্ষক। স্পোর্টস ব্যাকগ্রাউন্ড ও ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ হওয়ায় ক্রীড়ামন্ত্রী হওয়ার দৌড়ে আমিনুলই ছিলেন প্রথম পছন্দ।

কিন্তু সংসদ নির্বাচনে জয়ী হতে পারেননি আমিনুল। তাই  আমিনুল হককে শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে দেখা যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও আলোচনা শুরু হয়েছে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমিনুলকে এই দায়িত্ব দেওয়ার কথা ভাবতে পারে বিএনপি।


অন্যদিকে ক্রীড়ামন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সত্তোরোর্ধ্ব তিন ক্রীড়া ব্যক্তিত্ব। তারা হলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম শীর্ষকর্তা ও ঢাকা মেট্রোপলিটন ফুটবল অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাব্কে সভাপতি আলী আজগর লবি, বিএনপির বর্ষীয়ান নেতা নিতাই চন্দ্র রায়, ঢাকার সাবেক সফল মেয়র এবং ১৯৯১ সালে বিএনপি সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ আরও অনেকেই।


বাংলাদেশের ইতিহাসে ঢাকার বাইরে থেকে ক্রীড়ামন্ত্রী হবার নজির আছে অনেক। আহাদ আলী সরকার, বীরেন শিকদার, ফজলুর রহমান পটল তারা সবাই কিন্তু ঢাকার বাইরের সাংসদ। কাজেই প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত যদি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান সেটাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। পাশাপাশি বিএনপির সাবেক নেতা এবং হাসিনা সরকারের সময় ফাঁসিতে মৃত্যু হওয়া তুখোড় পার্লামেন্টারিয়ান এবং চট্টগ্রামের রাউজানের জাদরেল রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীও নাকি বিবেচনায় আছেন।


এদের বাইরে ৯০ এর আন্দোলনের পরবর্তী সময়ে এবং ৯০ এর ছাত্রজনতার আন্দোলনের অন্যতম কন্ঠস্বর খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি তাদের নামও বলছেন কেউ কেউ। শেষ পর্যন্ত কাকে ক্রীড়ামন্ত্রী হিসেবে দেখা যাবে, সেটাই দেখার বিষয়।

 আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা