প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩১ পিএম
হ্যান্ডশেক হয়নি দুই অধিনায়কের, চসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান। ছবি: ফেইসবুক থেকে
ব্যাপক নাটকীয়তার আবহেই সোমবার সন্ধ্যায় মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ের আগে নতুন করে আলোচনায় ছিল দুই দলের খেলোয়াড়দের করমর্দন প্রসঙ্গ। আজ যখন কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, তখনো আলোচনায় ‘হ্যান্ডশেক ইস্যু’।
তবে টসের আগে নানা জল্পনা-কল্পনা থাকলেও এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। টস শেষে কর্মদন করেননি দুই দলের অধিনায়ক। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
যদিও ম্যাচ শুরুর আগেই বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বলেছিলো, “পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার অবস্থানেই থাকতে পারে ভারতীয় দল”। এবং এই কথাকে সত্য করেছে ‘ম্যান ইন ব্লু’রা।
তবে ভারতীয়দের এই ‘নো হ্যান্ড শেক’ রীতিতে বিরক্ত খোদ ভারতীয় কিংবদন্তীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা এক পোস্টে তিনি লিখেছেন, “ এই ‘নো হ্যান্ডশেক’ জিনিসটা খুবই বাচ্চামো একটা জিনিস যেটা ভারত শুরু করেছে। এটা আমাদের মতো জাতির সাথে যায় না। হয় গেমিং স্পিরিট নিয়ে খেলুন অথবা খেলুনই না”।
এদিকে একইদিনে একই ঘটনা ঘটেছে নারীদের ক্রিকেটেও। নারীদের এশিয়াকাপ রাইজিং স্টার টুর্নামেন্টে। ভারত নারী ‘এ’ দলের সাথে হাত মেলায়নি পাকিস্তান নারী ‘এ’ দল।