× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাল ড্র করলেই লিগ চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২০ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২০ পিএম

কাল ড্র করলেই লিগ চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা

কাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নারী ফুটবল লিগের সমাপ্তি ঘটতে যাচ্ছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সপ্তমবারের মতো আয়োজিত এই লিগের শেষ পর্যায়ে এসে শিরোপার লড়াই দাঁড়িয়েছে হিসাব-নিকাশের সূক্ষ্ম সমীকরণে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী স্টারস এফসি এখন শিরোপার সবচেয়ে কাছাকাছি। কাল তারা দিনের প্রথম ম্যাচে তারা বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাবের বিপক্ষে নুন্যতম ড্র করলেই প্রথমবারের মতো শিরোপার মধুর স্বাদ পাবে। ১০ ম্যাচে তখন ঋতুপর্ণাদের হবে ২৮ পয়েন্ট, যা অন্য দলের হওয়ার আর সুযোগ থাকবে না। কিন্তু তবে ফল উল্টে গেলে খুলে যেতে পারে নতুন নাটকীয়তার দরজা।

বড় জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আর্মি দুইয়ে। তারা রাজশাহীকে হারাতে পারলে দুই দলের পয়েন্ট সমান হয়ে দাঁড়াবে ২৭। সেক্ষেত্রে শিরোপা নির্ধারণে আয়োজন করা হবে প্লে-অফ। এদিকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবেরও শিরোপা জয়ের সুযোগ আছে। তাদের পয়েন্ট ২৪। আজ তারা জিতলে তাদেরও পয়েন্ট হবে ২৭। তখন রাজশাহী-আর্মি-ফরাশগঞ্জ তিন দলকেই আবারও শিরোপার জন্য লড়তে হবে বাইলজ অনুযায়ী। তখন হবে আকর্ষণীয় ত্রিমুখী লড়াই।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা