× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বয়কট প্রত্যাহার রোনালদোর

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৮ এএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৯ এএম

বয়কট প্রত্যাহার রোনালদোর

সৌদি প্রো-লিগের ক্লাব আল-নাসরের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা আগামী ১৪ ফেব্রুয়ারি আল-ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরবেন বলে জানিয়েছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।

৪১ বছর বয়সী রোনালদো এরই মধ্যে আল নাসরের দুটি ম্যাচ বয়কট করেছেন। তবে তাকে ছাড়াই আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে জয় পেয়েছে তার দল।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের এর সঙ্গে অসন্তোষের কারণেই এই দুটি ম্যাচে খেলেননি রোনালদো। বিশেষ করে ট্রান্সফার উইন্ডোতে আল নাসরকে প্রত্যাশিত সহায়তা না দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। 

রোনালদোর অসন্তোষ আরো বেড়ে যায়, যখন পিআইএফ-সমর্থিত আরেক ক্লাব আল-হিলাল জানুয়ারির দলবদলে আল-ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে ভেড়ায়। রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ বেনজেমার সেই দলবদল আল-নাসরের প্রতি বৈষম্য বলে মনে করেন রোনালদো।

পিআইএফ রোনালদোর প্রধান দাবিগুলো মেনে নেওয়ার পরই মাঠে ফেরার সিদ্ধান্ত নেন এই তারকা।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা