× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের বার্সায় ফিরতে চান মেসি

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৮ পিএম

ফের বার্সায় ফিরতে চান মেসি

লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। স্পেনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তানকে নিয়ে শৈশবের ক্লাবে ফেরার পরিকল্পনা করছেন। ২০২১ সালে আবেগঘন পরিস্থিতিতে ক্যাম্প ন্যু থেকে বিদায় নেওয়া মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তিতে যুক্ত রয়েছেন।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি লা মাসিয়ার একাডেমি থেকে উঠে এসেছেন। তার ইচ্ছা ছিল ন্যু ক্যাম্পের ক্লাবে ক্যারিয়ার ইতি টানা। তবে ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হওয়ায় পিএসজিতে যোগ দিতে হয়েছিল। এই ফরাসী ক্লাবে দুই মৌসুম খেলার পর ২০২৩ সালে ডেভিড বেকহ্যামের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি লিগ কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপ জিতে নিজের মর্যাদা আরও শক্ত করেছেন।

মেসি বার্সায় ফিরতে আগ্রহী হলেও সদ্যবিদায়ী ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল। খেলোয়াড় হিসেবে ক্যাম্প ন্যুতে ফেরার সম্ভাবনা নেই। তবে একটি ফ্রেন্ডলি বা প্রদর্শনী ম্যাচের আয়োজন হতে পারে, যাতে মেসি এক শেষবার মাঠে উপস্থিত হয়ে ভক্তদের কাছে বিদায় নিতে পারেন।

ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মেসি পরিবার যুক্তরাষ্ট্রে স্বস্তিতে জীবন পার করছেন। তবে ভবিষ্যতের পরিকল্পনায় বার্সেলোনা এখনও মুখ্য স্থান দখল করছে। মেসি বলেন, ‘আমি সত্যিই বার্সেলোনায় ফিরে যেতে চাই। আমার স্ত্রী, সন্তানরা এবং আমি সবসময় সেখানে ফিরে যাওয়ার কথা ভাবছি। আমাদের বাড়িও আছে, সবকিছু আছে। আমি নতুন স্টেডিয়ামে ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি তার এমএলএস চুক্তি শেষ হলে বার্সেলোনায় ফিরে আসবেন। ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি ক্লাবের দৈনন্দিন কার্যক্রমে জড়িত হওয়ার সুযোগ পাবেন এবং স্পোর্টিং ম্যানেজমেন্ট টিমে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করবেন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা