× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবল লিগের ট্রফি প্রদর্শন বাফুফের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৭ পিএম

নারী ফুটবল লিগের ট্রফি প্রদর্শন বাফুফের

সাধারণত কোনো টুর্নামেন্ট শুরুর সময় ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এমনটা মানেনি। নারী ফুটবল লিগ প্রায় শেষদিকে। সব দলের আর দুটি করে ম্যাচ রয়েছে। অথচ এখন কি না তাদের মনে পড়লো লিগ শেষ হওয়ার চার দিন আগে লিগের ট্রফিটা দেখানোর! সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার গুলশান-২ এ শাহাবুদ্দিন আহমেদ পার্কে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে ট্রফি প্রদর্শনী করেছে তারা।


২৭ জানুয়ারি নারী ফুটবল লিগ স্থগিত হয়েছিল সাফ অ-১৯ নারী ফুটবল টুর্নামেন্টের জন্য। নেপাল থেকে অ-১৯ রবিবার দেশে ফিরেছে। ১২ দিন পর কাল থেকে আবারও খেলা শুরু হচ্ছে। নির্বাচনের কারণে পুরুষ ফুটবল লিগ বিলম্বে শুরু করছে বাফুফে। তবে এখন পর্যন্ত নারী লিগের ম্যাচ নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি সূচিতে রয়েছে।


রাজশাহী স্টারস পয়েন্ট টেবিলে শীর্ষে। ১৩ ফেব্রুয়ারি আর্মির বিপক্ষে হারলে তখন দুই দলের পয়েন্ট সমান হতে পারে। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে অফে শিরোপা নিষ্পত্তি। রাজশাহী আর্মির বিপক্ষে নূন্যতম ড্র করলেও শিরোপা জিতবে, যদি আজকের ম্যাচও জেতে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা