প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৯ পিএম
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। এতে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দল চূড়ান্ত করেছেন কোচ পিটার বাটলার। এতে আছেন সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। প্রথম প্রবাসী নারী ফুটবলার হিসেবে বাংলাদেশের হয়ে খেলেছেন জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়া। এবার আনিকাও এ তালিকায় নাম লেখানোর অপেক্ষায়। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ-১৯ দলে খেলেছেন তিনি। গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক। ইউরোপের ফুটবলে খেলার অভিজ্ঞতা এবার বাংলাদেশের ফুটবলে কাজে লাগাতে চাইবেন ২০ বছর বয়সী আনিকা।
আনিকা
ছাড়া এশিয়ান কাপের স্কোয়াডে আরও দুই নতুন মুখ আলপি আক্তার ও সৌরভী আফরিন। এই দুজন প্রথমবার
জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হন ও সর্বোচ্চ
গোলদাতা (৭ গোল) হন আলপি। দলে ফিরেছেন আইরিন খাতুন ও সৌরভী আকন্দ প্রীতিও। ১
থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের একবিংশতম আসর।
বাংলাদেশের
ম্যাচগুলো হলো : ৩ মার্চ বর্তমান ও ৯ বারের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চীন, ৬ মার্চ উত্তর
কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে। 
১২
দলের টুর্নামেন্টে ৩ গ্রুপে থাকা চারটি করে দল লড়বে নকআউটের জন্য। তিন গ্রুপের সেরা
দুটি করে মোট ছয় দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের
সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে
২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার।
গত
২৮ জানুয়ারি থেকে ফিটনেস ট্রেনার ক্যামেরুন লর্ডের অধীনে জাতীয় দলের সঙ্গে কয়েকদিন
অনুশীলন করে আবার সুইডেন ফিরে গেছেন আনিকা। কয়েকদিনের মধ্যে আবার ঢাকায় ফেরার কথা তার।
বাংলাদেশ
দল : গোলরক্ষক-রূপনা চাকমা, মিলি
আক্তার, স্বর্ণা রানী; ডিফেন্ডার- আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু,
নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন; মিডফিল্ডার- স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমেহলা মারমা, ঋতুপর্ণা
চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন; ফরোয়ার্ড- আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মৎ সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মৎ
সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র। স্ট্যান্ডবাই- অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান,
শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস।
আরকে/প্রবা