× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিচার্লিসনের গোলই বিশ্বকাপের সেরা

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৫:২৯ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩ পিএম

রিচার্লিসনের সেই সেরা গোলের মুহূর্ত।

রিচার্লিসনের সেই সেরা গোলের মুহূর্ত।

কাতার বিশ্বকাপের পর্দা নেমেছে ১৮ ডিসেম্বর। ইউরোস্পোর্ট জানিয়েছে, কাতার বিশ্বকাপে মোট গোল হয়েছে ১৭২টি। 

যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৭২টি গোলের মধ্যে টুর্নামেন্টের সেরা গোল বাছাই করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

সাধারণ মানুষের ভোটে সেরা গোল বেছে নিয়েছে ফিফা। সর্বোচ্চ ভোট পেয়ে বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসনের বাইসাইকেল কিকে করা গোলটি। 

গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াসের পাস থেকে বল পেয়ে শরীর বাতাসে ভাসিয়ে বাইসাইকেল কিকে বল জালে জড়ান রিচার্লিসন। 

তার সেই চোখ ধাঁধানো গোলটি বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। নক আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আরও একটি অসাধারণ গোল করেন রিচার্লিসন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা