প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১০ পিএম
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ সিজন-৩ সফলভাবে অনুষ্ঠিত ও সমাপ্ত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল জিমনেসিয়ামে দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে ক্লাব সদস্য ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। প্রতিযোগিতামূলক ম্যাচ, ক্রীড়াসুলভ মনোভাব এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর।
টুর্নামেন্টে
একাধিক ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীরা হলেন :
ক্লাব
সদস্য –
ডাবলস
চ্যাম্পিয়ন:
বাদশা মিয়া ও সঞ্জিত কুমার বিশ্বাস
রানার্স-আপ:
তাসামুল হক ও জিয়াউল আবেদিন
ক্লাব
সদস্য –
সিঙ্গেলস
চ্যাম্পিয়ন:
তাসামুল হক
রানারআপ:
বাদশা মিয়া
বর্তমান
শিক্ষার্থী – পুরুষ ডাবলস
চ্যাম্পিয়ন:
সুবিদ্ধ ও ইমাম
রানার্স-আপ:
ফাহাদ ও দীপ্ত
বর্তমান
শিক্ষার্থী – নারী ডাবলস
চ্যাম্পিয়ন:
মারিয়াম খানাম ও রাইসা তাসনিম আদ্রি
রানার্স-আপ: মাহজাবিন খান রাইসা ও আনিকা জুই তাসনিমে
প্রধান
অতিথি হিসেবে বিজয়ী শাটলারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এম বি আলম খন্দকার বাহার (প্রধান
নির্বাহী কর্মকর্তা, হাইবালি স্যানিটারি বাথ কেয়ার)। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজমেন্ট
এফবিএস ক্লাব লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজাউল বিল্লাহ (শিমুল), ভাইস প্রেসিডেন্ট
হুমায়ুন কবির (শিপন), গোলাম মহিউদ্দিন টগর (পরিচালক, বাংলাদেশ ব্যাংক), মাহবুবুর রহমান
ভূইয়া (ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত সচিব, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড) এবং রইস
উদ্দিন (কোষাধ্যক্ষ, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন)।
এই
টুর্নামেন্টটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসলাম রাসেলের
স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আয়োজন করা হয়, যেখানে খেলাধুলার মাধ্যমে ঐক্য,
শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার চেতনাকে তুলে ধরা হয়েছে।
টুর্নামেন্টের
সফল আয়োজনে ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান খান এবং সহকারী ক্রীড়া সম্পাদক রেজাউল করিম-এর
সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ম্যানেজমেন্ট
এফবিএস ক্লাব লিমিটেড এই সফল আয়োজনে অংশগ্রহণকারী সব খেলোয়াড়, অতিথি, পৃষ্ঠপোষক,
কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও
খেলাধুলা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে
তারা।
আরকে/প্রবা