আইটিএফ এশিয়া অনূর্ধ-১৪ টেনিস
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৮ পিএম
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও কম্বোডিয়া টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় কম্বোডিয়ায় চলমান আইটিএফ এশিয়া অনূর্ধ-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপ টেনিস প্রতিযোগিতায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্থান নির্ধারণী চারটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ টেনিস দল।
বালক এককে ৯-১২তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের আল রাফি ৬-২, ৭-৬ গেমে ভুটানের তেনজিম দুদুকে ও ১৭-২০তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জোবায়ের ইসলাম ১-৬, ৬-২, ১০-০ গেমে ব্রুনাইয়ের জুয়েল লিমকে, বালিকা এককে ৯-১২তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জান্নাত হাওলাদার ৬-৩, ৬-১ গেমে মঙ্গোলিয়ার খুসলিন মুনখাবায়েরকে এবং ১৩-১৬তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের মাসতুরা আফরিন ৬-২, ৭-৬ গেমে ভুটানের সুমেরু ইয়ানচেনকে হারায়।