× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমরানুরের ০.০১ সেকেন্ডের আক্ষেপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৩ পিএম

ইমরানুরের ০.০১ সেকেন্ডের আক্ষেপ

আগে স্বর্ণপদক জিতলেও এবার এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের ফাইনালে উঠলতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) চীনের তিয়ানজিনে ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে তিনটি হিট হয়েছিল। প্রতি হিটের প্রথম দুই জন ও তিন হিট মিলিয়ে সেরা দুই স্প্রিন্টার ফাইনালে উঠেছেন। ইমরানুর ৬.৭৫ টাইমিংয়ে নবম হয়ে ফাইনাল মিস করেন। চীনের জিনজিয়ান ৬.৭৫ সেকেন্ড সময় নিয়ে সবশেষ অ্যাথলেট হিসাবে ফাইনাল নিশ্চিত করেন। এ নিয়ে আক্ষেপ করে চীন থেকে দেওয়া এক বার্তায় ইমরান বলেন, ‘দুভার্গ্যজনকভাবে পারলাম না, এজন্য দুঃখিত। প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতার বাইরে ছিলাম। আশাবাদী ছিলাম এখানে ভালো কিছু করার, চেষ্টাও করেছি। আশাকরি, সামনে ভালো কিছু করব, সবার সমর্থন চাই।’

এর আগে ইমরানুর হিটে ৬.৭৩ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। সেমিতে তিনি হিটে করা টাইমিং করতে পারেননি। অষ্টম হয়ে ফাইনালে ওঠা চীনের জিনজিয়ান সময় নেন ইমরানুরের চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড কম। ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে চমক দেখিয়েছিলেন ইমরানুর। অ্যাথলেটিক্সে এশিয়ার শীর্ষ স্তরে যা বাংলাদেশের কোনো অ্যাথলেটের সর্বোচ্চ পদক। পরের বছর ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোরেও অংশ নিয়ে ইমরানুর  ৬০ মিটার স্প্রিন্টে চতুর্থ হয়েছিলেন।  চোট সমস্যা কাটিয়ে গত আগস্টে জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবের মুকুটও পুনরুদ্ধার করেন ইমরানুর।

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা