বয়কটের ডাক-বৃষ্টির শঙ্কা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৩ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪১ পিএম
শ্রীলঙ্কান দর্শক। ছবি: এসএলসির ফেইসবুক থেকে
ফর্মে থাকা একাধিক খেলোয়াড়কে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর দলে না রাখার প্রতিবাদে ক’দিন ধরেই বিশ্বকাপ বয়কটের ডাক দিচ্ছেন শ্রীলঙ্কার সমর্থকদের একটি বড় অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পোস্টগুলোতে দেখা যাচ্ছে হাহা রিঅ্যাকশনের বন্যা, আর ফেসবুক ও এক্সে চলছে বয়কট ক্যাম্পেইন।
এই উত্তাল পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শকদের জন্য বিনামূল্যে প্রবেশের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি দর্শকদের জন্য এন্ট্রি ফ্রি করে দিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ড। হিসেবে উন্মুক্ত থাকবে। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে মাঠের ৫ ও ৭ নম্বর গেট খুলে দেওয়া হবে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, উদ্বোধনী ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবকিছু বিবেচনায় নিয়েই হয়তো প্রথম ম্যাচেই দর্শকদের বিনামূল্যে মাঠে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই।
তবে এসএলসির এই ঘোষণাতেও সমর্থকদের ক্ষোভ প্রশমিত হয়নি। বরং বোর্ডের ফেসবুক পোস্টে হাহা রিঅ্যাকশনই এসেছে সবচেয়ে বেশি। ক্ষুব্ধ সমর্থকদের কেউ কেউ রসিকতা করে মন্তব্য করেছেন, “ঢুকতে টাকা লাগবে না ঠিক আছে, বের হতে টাকা লাগবে না তো?”
এদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বৃহস্পতিবার পাকিস্তানকে অনুরোধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগামীকাল শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের সূচি অনুযায়ী কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ।