× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপা জিততে দৃঢ়প্রত্যয়ী অর্পিতা-ইয়ারজান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭ পিএম

শিরোপা জিততে দৃঢ়প্রত্যয়ী অর্পিতা-ইয়ারজান

সাফ অনূর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার অপেক্ষায় বাংলাদেশ। শনিবার শিরোপা মঞ্চে লাল-সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যাদের লিগ পর্বে হারানোর অভিজ্ঞতা আছে পিটার বাটলারের শিষ্যাদের। বৃহস্পতিবার আলপি-প্রীতিদের অনুশীলন ছিল না। ছিল রিকোভরি সেশন। এক ভিডিও বার্তায় দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাসকে মনে হলো ট্রফি জয়ের বিষয়ে ভীষণ আত্মপ্রত্যয়ী।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নেপালের পোখারা থেকে অর্পিতা বলেছেন, ‘দলের অবস্থা ভালো, কারও চোট নেই, সবাই মোটামুটি ফিট আছে। যেহেতু আমাদের পরশু দিন ফাইনাল খেলা, সবাই ফিট আছে। ফাইনালে লড়াই করার মতো সবার মানসিক প্রস্তুতি আছে।’

ফাইনাল নিয়ে তার কথা, ‘ইনশাআল্লাহ আমরা ফাইনালে ভালো কিছু করবো। যেহেতু ভারতকে আমরা একবার হারিয়েছি, তো, আবার তাদের সাথেই আমাদের ফাইনাল খেলা। আমাদের মধ্যে আলাদা একটা প্রাণশক্তি কাজ করছে। যেহেতু তাদেরকে আমরা ইতোমধ্যে একবার হারিয়েছি, তো মানসিকভাবে প্রস্তুত আছি যে, তাদেরকে আবার হারাতে পারবো।’

ট্রফি নিয়ে দেশে ফিরতে চান সবাই। অপির্তাও তেমনটাই জানালেন, ‘চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে নিয়ে ফিরবো, ইনশাআল্লাহ। ট্রফি অবশ্যই বাংলাদেশে যাবে। আমরা মরণপণ চেষ্টা করবো ট্রফিটা বাংলাদেশে নিয়ে যেতে।’

বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম বলেন, ‘আমরা যেহেতু ক্লিনশিট ধরে রেখে ফাইনাল খেলবো, ইনশাল্লাহ ফাইনালেও তা অব্যাহত থাকবে। আমরা পুরো দল চেষ্টা করবে যেন কোনো গোল হজম না করি। আমরা ভালো একটা জয় নিয়ে বাংলাদেশে ফিরতে চাই। সবাই জানে ফাইনালে আমাদের প্রতিপক্ষ ভারত। সবাই যেন খেলা দেখে বলে আমরা ফাইনালে ফাইনালের মতোই খেলে শিরোপা জিতেছি।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা