× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়াড বাছাই হকির প্রস্তুতি শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৩ পিএম

এশিয়াড বাছাই হকির প্রস্তুতি শুরু

এশিয়ান গেমস হকির বাছাই পর্বের প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুশীলন ক্যাম্পের প্রথম দিনেই ঢাকা জাতীয় স্টেডিয়ামের টার্ফে কুপার টেস্টে অংশ নেন ডাক পাওয়া ৩৭ জনের মধ্যে ৩৬ জন। বিকাল ৩টায় শুরু হওয়া এই ফিটনেস অ্যাসেসমেন্টে খেলোয়াড়দের চারটি গ্রুপে ভাগ করে পরীক্ষা নেওয়া হয়। ক্যাম্পের কোচ এম আশিকুজ্জামানের তত্ত্ববধানে এই কুপার টেস্ট হয়।

এশিয়ান গেমস বাছাইপর্বের এই টুর্নামেন্টটি ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল ওমানের মাসকটে অনুষ্ঠিত হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং মাঠের অনুশীলনের সুযোগ পেতে বাংলাদেশ দল ২২ মার্চ ওমানের উদ্দেশ্যে রওনা হবে। ফিটনেস টেস্ট শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, ‘এটি এশিয়ান গেমস বাছাইপর্বের ক্যাম্প এবং আমাদের এই টুর্নামেন্টে খেলতেই হবে। ওমানে ২৫ মার্চ থেকে ম্যাচ শুরু হবে। আমরা এখনও অংশ  নেওয়া  দেশের সংখ্যার আনুষ্ঠানিক নিশ্চয়তা পাইনি। তবে আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে তা জানতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা প্রায় দুই মাস আগেই খেলোয়াড়দের জানিয়েছিলাম  ফিটনেস বজায় রাখা তাদের নিজেদের দায়িত্ব। তাদের একটি নির্দিষ্ট মান পর্যন্ত ফিট থাকতে হতো, বাকিটা ক্যাম্পে ঠিক করা হবে।’ রিয়াজুল হাসানের কথা, ‘কুপার টেস্টের ফলাফলের ভিত্তিতে খেলোয়াড়দের সংখ্যা কমিয়ে দল চূড়ান্ত করা হবে। কোচ ও নির্বাচক কমিটি এই তথ্যগুলো পর্যালোচনা করবেন। সামনে রমজান মাস থাকায় এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে চলতে থাকবে।’

  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা