× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিসা জটিলতায় সৌদি আরবে যাওয়া হলো না সাইক্লিস্টদের!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩ পিএম

ভিসা জটিলতায় সৌদি আরবে যাওয়া হলো না সাইক্লিস্টদের!

সৌদি আরবের রিয়াদে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপের খেলা। এশিয়ার ৪০ দেশের প্রায় দেড় হাজার সাইক্লিষ্টের অংশগ্রহনণ মুখরিত হতে পারত আসরটি। কিন্তু লাল-সবুজের পতাকা নিয়ে বাংলাদেশের সাইক্লিষ্টদের অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তা আর সম্ভব হয়নি।

শুধু বাংলাদেশই নয়, পাকিস্তান ও ফিলিপাইনের সাইক্লিষ্টরাও পাননি সৌদি আরবের ভিসা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। তার কথা, ‘আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। অথচ ভিসার জন্য ঢাকায় সৌদি দূতাবাসে তারা কিছুই বলেনি। ফলে আমরা ভিসা পাইনি। যেতেও পারিনি।’ শুধু তাই নয়, আয়োজক সৌদি আরব নাকি কোন প্রকার সহযোগিতাই করছে না টুর্নামেন্টে অংশ নেওয়া ও কংগ্রেসের জন্য। মোস্তফা কামালের কথা, ‘সাধারণত কংগ্রেসে গেলে কর্মকর্তাদের থাকাটা অন্তত আয়োজকরা বহন করে। কিন্তু এখানে কোন কিছুতেই তারা খরচা করছে না। তারপরও আমরা রাজি হয়েছিলাম, কিন্তু ভিসা পাইনি। তাই চার জন সাইক্লিষ্ট যাওয়ার কথা থাকলেও যেতে পারছে না।’

বেশ কিছুদিন অনুশীলনও করলেও খাগড়াছড়ির রাকিব ও শাহাদাত হোসেন আলিফ এবং সেনাবাহিনীর সুবর্ণা বর্মণ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাহেলা খাতুনের সৌদি আরবে গিয়ে খেলার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা