× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালিকা দ্বৈতে সেমিতে হার বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০ পিএম

বালিকা দ্বৈতে সেমিতে হার বাংলাদেশের

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে  ও কম্বোডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘আইটিএফ এশিয়া অনূর্ধ-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপস টেনিস প্রতিযোগিতা’য় বালিকা দ্বৈতে সেমিফাইনালে উঠে হেরে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবারের (৫ ফেব্রুয়ারি) খেলায় বালিকা দ্বৈতে বাংলাদেশের মাসতুরা আফরিন ও জান্নাত হাওলাদার জুটি ৬-০, ৬-১ গেমে ভুটানের সুমেরু ইয়ানচেং ও ইথ্রো ইধ্যানমাকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। কিন্তু সেমিফাইনালে মাসতুরা ও জান্নাত জুটি ১-৬, ২-৬ গেমে প্রতিপক্ষ সিঙ্গাপুরের জিশি ওয়াং ও হান্নাহ টায় জুটির কাছে হেরে যায়।

এছাড়া বালক বিভাগে বাংলাদেশের আল রাফি ৩-৬, ০-৬ গেমে পাকিস্তানের মুহাম্মদ গিলের কাছে, বালিকা এককে বাংলাদেশের মাসতুরা আফরিন ৭-৫, ৪-৬, ৫-১০ গেমে ভিয়েতনামের দিন গুয়েনের কাছে এবং বাংলাদেশের জান্নাত হাওলাদার ৩-৬, ৩-৬ গেমে সিঙ্গাপুরের হান্নাহ তাইয়ের কাছে হেরে যায়।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা