প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১২ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩২ পিএম
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি এবং বিকেএসপির সাবেক মহাপরিচালক লে. কর্নেল (অব) আব্দুল লতিফ খান (৭৮) বুধবার (৪ ফেব্দুরুয়ারি) দুপুর সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারণে সিএমএইচ, ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ বক্সিং ফেডারেশন তথা দেশের ক্রীড়াঙ্গন এক দক্ষ সংগঠক এবং একনিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্বকে হারাল। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার অবদান সর্বজনবিদিত। দেশবরেণ্য এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভঅর শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
লতিফের মৃত্যুতে বিওএ গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। শোক জানিয়েছে বাংলাদেশ বক্সিং ফেডারেশনও।
আরকে/প্রবা