× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় হকি দলের অনুশীলন শুরু কাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০ পিএম

জাতীয় হকি দলের অনুশীলন শুরু কাল

এশিয়ান গেমস হকির বাছাইয়ে অংশ নিতে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের দুই শহর আইচি ও নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের হকির বাছাই হবে ওমানে। ২৫ মার্চ মাসকাটে শুরু হবে এশিয়ান গেমসে যাওয়ার লড়াই।

বাংলাদেশ হকি ফেডারেশন গেমস হকির বাছাইয়ে অংশ নেওয়ার জন্য প্রাথমিক ক্যাম্পে ৩৭ খেলোয়াড় ডেকেছে। কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আশিকুজ্জামানকে। কাল সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে কোচের কাছে রিপোর্ট করবেন খেলোয়াড়রা। বিকেল ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে খেলোয়াড়দের কুপার টেস্ট।

সর্বশেষ চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ অষ্টম হয়েছিল। বাছাই পর্বে বাংলাদেশ রানার্সআপ হয়ে টিকিট পেয়েছিল এশিয়ান গেমসে।


প্রাথমিক দল : বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্লন, নুরুজ্জামান নয়ন, আশরাফুল হক সাদ, ইয়াসিন আরাফত হিমেল, মাহমুদ হাসান, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিটুল, সোহানুর রহমান সবুজ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মেহেদী হাসান, মেহরাব হোসেন সামিন, আমান শরীফ অভয়, রোমান সরকার, প্রীতম রায়, ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, আল নাহিয়ান শুভ, আনভির রহমান, শহীদুর রহমান সাজু, তৈয়ব আলী, রাহিত হোসেন জীবন, ওবায়দুর হোসেন জয়, নাঈম উদ্দিন, রাকিবুল হাসান রকি, আরশাদ হোসেন, পুস্কর ক্ষীসা মিমো, মাহবুব হোসেন, মাঈনুল ইসলাম কৌশিক, আবদুল্লাহ, দ্বীন ইসলাম ইমন, তানজিম আহমেদ, রাজিব দাস, শিমুল ইসলাম ও খালেদ মাহমুদ রাকিন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা