× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম‍্যাচ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৬ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচ। ছবি: বিবিসি বাংলা

ভারত-পাকিস্তান ম্যাচ। ছবি: বিবিসি বাংলা

অনেক জল্পনা-কল্পনা হলেও বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিল না পাকিস্তান সরকার। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঙ্কার দিলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান। 

পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। তবে দলটি ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না। এর আগে ভারত অভিযোগ করেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে বাংলাদেশকে প্ররোচিত করেছে পাকিস্তান।

রবিবার এই সিদ্ধান্ত নেয় পিসিবি। পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তানের সরকার আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’ একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, ‘…তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না”।

পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলের বিবৃতি উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন ও জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমও।

২ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নিজেদের বিশ্বকাপ ভেন্যু শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে সাবেক চ্যাম্পিয়নরা। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কথা উত্থাপন করেছিল মূলত বাংলাদেশের সমর্থনে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিসিবি বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায়। বাংলাদেশ সরকারও সাফ জানিয়ে দেয়, নিরাপত্তা ঝুঁকি যেখানে, সেখানে ক্রিকেটারদের পাঠানো হবে না। আইসিসি ভারতে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা নেই দাবি করলেও বাংলাদেশ জানায় ভেন্যু পরিবর্তনের আবেদন। তবে সেই আবেদন গ্রাহ্য না করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে নেয়। আইসিসির সদস্য দেশদের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয় শুধু পাকিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা