× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃণমূলে ফুটবলের উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ২২:৪২ পিএম

তৃণমূলে ফুটবলের উৎসব

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাসরুট প্রোগামের আওতায় অনুষ্ঠিত হয়েছে বিএফএফ ফুটবল একাডেমি ফেস্টিভ্যাল ২০২৬। শনিবার (৩১ জানুয়ারি) এই ফেস্টিভ্যালে বিএফএফ ফুটবল একাডেমির মোট ১২০ ক্ষুদে ফুটবলার অংশ নেয়।


ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ফুটবলারদের বয়সভিত্তিক তিনটি গ্রুপে ভাগ করা হয়। ৮১০ বছর, ১১১৪ বছর এবং ১৫১৬ বছর বয়সী ফুটবলাররা আলাদা আলাদা গ্রুপে ম্যাচে অংশ নেয়। এই আয়োজনে ক্ষুদে ফুটবলারদের মধ্যে উৎসাহ, আনন্দ ও প্রতিযোগিতামূলক মানসিকতা দেখা যায়।


ফেস্টিভ্যাল শেষে অংশগ্রহণকারী সব ক্ষুদে ফুটবলারদের মাঝে মেডেল বিতরণ করা হয়। এছাড়াও রেডিয়েন্ট ফার্মাটিক্যালসের পক্ষ থেকে খেলোয়াড়দের গিফট বক্স প্রদান করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, বাফুফে সদস্য কামরুল হাসান হিলটন ও সাখাওয়াত হোসেন ভূঁঞা শাহীন, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা