প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ২১:৩৬ পিএম
বাংলাদেশ আমেরিকা দাবা অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় আরবিটার ফিদে রেটিং র্যাপিড দাবা প্রতিযোগিতার প্রথম আসরে এম এম জহিরুল ইসলাম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) তিনি ৬ খেলায় ৫ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। একই পয়েন্ট পেয়ে জাবেদ আল আজাদ অপরাজিত রানারআপ ও ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ তৃতীয় হন।
জহিরুল,
জাবেদ এবং হানিফ প্রত্যেকে পাঁচ পয়েন্ট করে অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপার
নিষ্পত্তি করা হয়। উর্ধ-৫০ পুরস্কার পান কাজী তাহেরুল ইসলাম ও বিশেষ মহিলা পুরস্কার
পান নুশরাত জাহান লিজা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
করেন সাবেক জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন মার্কিন প্রবাসী দাবাড়ু ইদ্রিস আলী।
আন্তর্জাতিক
দাবা বিচারক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ
দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা, বক্তব্য রাখেন ফেডারেশনের সদস্য
রাহাত হোসেন, উপস্থিত ছিলেন ফিদেমাস্টার তনিমা পারভীন ও ফিদে আরবিটার তরিকুল ইসলাম
তারেক।
ছয়
রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার
দেয়া হয়।
আরকে/প্রবা