প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ২২:৫৬ পিএম
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্তের খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি বোর্ডের নজরে এসেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসব তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিসিবি।
বিসিবির
ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল আমিনুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত
করছেন—এমন
দাবিকে ভিত্তিহীন ও মনগড়া বলে উল্লেখ করেছে বিসিবি। লিখিত বক্তব্যে অ্যালেক্স মার্শাল
বলেছেন, ‘আমি বিসিবি সভাপতি আমিনুলের ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্ত করছি, এটি সম্পূর্ণ
অসত্য ও মনগড়া অভিযোগ।’
আরকে/প্রবা