প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ২২:৩৬ পিএম
ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তের মধ্যে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রভাব থাকা এই ক্রিকেটারের অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তার ব্র্যান্ড ভ্যালু, ডিজিটাল আয় এবং চলমান স্পনসরশিপ চুক্তি নিয়েও প্রশ্ন উঠে। তবে অবশ্য পরে অ্যাকাউন্টটি সচল হয়।
২৭
কোটির বেশি ফলোয়ার থাকা বিরাট কোহলি ইনস্টাগ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের
একজন। সাম্প্রতিক র্যাংকিং অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক
প্রভাবশালী ইনস্টাগ্রাম তারকা হিসেবে জায়গা করে নেন। এনগেজমেন্টের দিক থেকে তিনি লিওনেল
মেসিকেও ছাড়িয়ে যান, তার ওপরে অবস্থান করছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। তার ফলোয়ার সংখ্যা
২৭ কোটি ৪০ লাখের বেশি, যা তাকে ইনস্টাগ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন
করে তুলেছে।
বিরাট
কোহলির জন্য ইনস্টাগ্রাম শুধু ভক্তদের সঙ্গে যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি বড় ডিজিটাল
ব্যবসায়িক প্ল্যাটফর্ম।
বিভিন্ন
ব্র্যান্ডের স্পনসরড পোস্ট, বিজ্ঞাপন ও প্রোমোশন থেকে তিনি বিপুল অঙ্কের অর্থ আয় করেন।
একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি স্পনসরড ইনস্টাগ্রাম পোস্টের জন্য কোহলি প্রায়
১২ থেকে ১৪ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান, যা তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক
পাওয়া ইনস্টাগ্রাম সেলিব্রিটিতে পরিণত করেছে।
প্রযুক্তিগত
দিক থেকে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ অদৃশ্য হওয়ার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে।
এর মধ্যে রয়েছে, স্বেচ্ছায় ডিঅ্যাকটিভেশন, ইনস্টাগ্রামের নীতিমালা লঙ্ঘনের কারণে সাময়িক
বা স্থায়ী সাসপেনশন, হ্যাকিংয়ের চেষ্টা, সিস্টেমজনিত ত্রুটি।
তবে
কোহলি বা তার ম্যানেজমেন্ট টিমের পক্ষ অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার প্রকৃত কোনো কারণ জানানো
হয়নি।
আরকে/প্রবা