প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ২৩:১২ পিএম
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মহিলা
দাবা লিগ ২০২৬ এ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হবার
গৌরব অর্জন করেছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি খেলায় ১৩ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে।
একই পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনী
অপরাজিত রানার্সআপ হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ নৌবাহিনী উভয় দলের
ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে স্থান নির্ধারণ করা হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপি
২৪ গেম পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ২২.৫ গেম পয়েন্ট পেয়ে বাংলাদেশ নৌবাহিনী রানার্সআপ
হয়েছে। 
চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি
এর পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট
মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা
ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও মহিলা ক্যান্ডিডেট
মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।
বাংলাদেশ নৌবাহিনী দলের পক্ষে অংশগ্রহণ
করেন যথাক্রমে মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার
ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু
ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।
দশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ তৃতীয় স্থান লাভ করে। বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের পক্ষে
অংশগ্রহণ করেন যথাক্রমেঃ মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, মহিলা ফিদে মাস্টার নাজরানা
খান ইভা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা, তাবাসসুম সাদিয়া শাহজাহান, ঠাকুর
জানিয়া হক ও তাসমিন সুলতানা।
পন পাওয়ার চেস ক্লাব ৮ পয়েন্ট নিয়ে
চতুর্থ, মানহা’স ক্যাসেল ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৪ পয়েন্ট
পেয়ে ষষ্ঠ স্থান লাভ করে। অন্যান্য স্থানগুলো হলোঃ সপ্তম-সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব
(দাবা), পয়েন্ট-২ এবং অষ্টম-ঢাকা বিশ^বিদ্যালয় দাবা ক্লাব, মহিলা দল।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত সপ্তম
বা শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ আনসার ও ভিডিপি ৪-০ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টস
ক্লাব (দাবা)-কে, বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব,
মহিলা দলকে, বাংলাদেশ পুলিশ দাবা ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে মানহা’স ক্যাসেলকে এবং
পন পাওয়ার চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব (দাবা) কে পরাজিত
করে।
বোর্ড পুরস্কার পান যথাক্রমেঃ ১ম বোর্ড- বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের মহিলা ফিদে
মাস্টার তনিমা পারভীন, ২য় বোর্ডে- বাংলাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত
জাহান আলো, ৩য় বোর্ড বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুম, ৪র্থ
বোর্ড- বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, অতিরিক্তি-১ বাংলাদেশ
নৌবাহিনীর কাজী জারিন তাসনিম এবং অতিরিক্ত ২- বাংলাদেশ আনসারের ওমনিয়া বিনতে ইউসুফ
লুবাবা।
রোল অব অনার- ২০২১- বাংলাদেশ নৌবাহিনী, ২০২৩-বাংলাদেশ পুলিশ দাবা ক্লাব, ২০২৬- বাংলাদেশ
আনসার ও ভিডিপি।
আরকে/প্রবা