× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানা গেল টিটি লিগের প্রস্তুতি সভার তারিখ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ২২:৫১ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬ ২২:৫৩ পিএম

জানা গেল টিটি লিগের প্রস্তুতি সভার তারিখ

করোনা পরবর্তী সময়ে ২০২২ সালের অক্টোবরে সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন টেবিল টেনিস (টিটি) লিগ অনুষ্ঠিত হয়েছিল। চার বছর পর আবারও লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি। লিগটি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় ফেডারেশন কার্যালয়ে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বরাবরের মতো টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক নাসিমুল হাসান কচিকে।

কচি জানান, ‘মেট্রোপলিটন লীগের প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন (পুরুষ) ও ফার্স্ট ডিভিশন (নারী)-এর সংশ্লিষ্ট সব ক্লাবকে ইতোমধ্যে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। ২০২৫ সালে লিগ আয়োজন করা সম্ভব না হওয়ায় ২০২৬ সালে দুটি লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

সর্বশেষ প্রিমিয়ার ডিভিশনে অংশ নেওয়া ক্লাবগুলো হলো : পুলিশ ক্লাব, ওয়ারী জুনিয়র বয়েজ ক্লাব, পাললিক গ্রুপ, উত্তরা টিটি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, টিটি ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রাল, ঢাকা মেরিনার্স ইয়ং, আরমানিটোলা জেএস এবং অরুনিমা স্পোর্টস।

এ বছর প্রিমিয়ার ডিভিশনের সর্বশেষ দল অরুনিমা স্পোর্টস ফার্স্ট ডিভিশনে নেমে যাবে। তাদের জায়গায় প্রিমিয়ার ডিভিশনে খেলবে ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন জাহাঙ্গীর বিল্ডার্স।

রকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা