প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ২২:৪৫ পিএম
দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ২২৫ কারাতে কোচের মানোন্নয়নের লক্ষ্যে কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষার উদ্যোগ নিয়েছে কারাতে ফেডারেশন। কাল শুক্র (৩০ জানুয়ারি) ও শনিবার দুই দিনব্যাপী কোচদের এই পরীক্ষা হবে পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে। কাল প্র্যাকটিক্যাল এবং পরশু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখান থেকে উত্তীর্ণ এবং সনদ পাওয়া কোচেরা জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন।
কারাতে
ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেক হোসেন বলেন, ‘এই কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায়
পাশ করা কোচেরা এশিয়ান কারাতে ফেডারেশন (একেএপ) এবং বিশ্ব কারাতে ফেডারেশনের পরীক্ষা
দেওয়ার উপযোগী বলে বিবেচিত হবেন।’
আরকে/প্রবা