× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া জেলা হ্যান্ডবল লিগ উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ২০:০৪ পিএম

বগুড়া জেলা হ্যান্ডবল লিগ উদ্বোধন

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগ শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে বুধবার (২৮ জানুয়ারি) উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় নিশিন্দারা ফকির উদ্দিন হ্যান্ডবল দল ১৪-৭ গোলে পুলিশ লাইন্স হ্যান্ডবল দলকে হারায়।



হ্যান্ডবল লিগের উদ্বোধন করেন বগুড়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসাদ্দেক আজিজ। বিশেষ অতিথি ছিলেন সরকারি কমিশনার মাসুদ রানা, সহকারী কমিশনার শেখ মো. মেজবাহ রহমান, হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ। বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাহফুজুল হক, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল। এই হ্যান্ডবল লিগে ১০টি দল অংশগ্রহণ করছে।


আরকে/প্রবা 

 

 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা