× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কর্মসূচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৯:৫৭ পিএম

চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কর্মসূচি

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নড়াইল জেলায় ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের সমাপনী করা হয়।


নড়াইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর  মো. মনিরুজ্জামানের  সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলার উপ-পরিচালক গোলক মজুমদার।


বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য হেমায়েতুল হক হিমু, আল আমিন, মোতাসসিন বিল্লাহ্, কোর্সটির কো-অর্ডিনেটর আশিকুর রহমান সৌরভ, বাংলাদেশ জাতীয় চুকবল দলের খেলোয়াড় ও কোর্সটির প্রশিক্ষক আজিজুল হাকিম মুন্না এবং অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শারীরিক শিক্ষার শিক্ষকরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, চুকবল একটি দলভিত্তিক খেলা যা শারীরিক সক্ষমতা, মানসিক একাগ্রতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।


এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি ইতিবাচক বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।


উল্লেখ্য, তারুণ্যর উৎসব পালন উপলক্ষ্যে বাংলাদেশ চুকবল অ্যসোসিয়েশনের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় চুকবল প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির  লক্ষ্যে বিবিধ কর্মসূচি পালিত হচ্ছে।


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা