× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহিলা দাবা লিগে এখনও যুগ্মভাবে শীর্ষে আনসার-নৌবাহিনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ২২:২৫ পিএম

 মহিলা দাবা লিগে এখনও যুগ্মভাবে শীর্ষে আনসার-নৌবাহিনী

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মহিলা দাবা লিগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ নৌবাহিনী পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছে। ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ, পন পাওয়ার চেস ক্লাব যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। ৪ পয়েন্ট নিয়ে মানহা’স ক্যাসেল ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব যুগ্মভাবে তিনে আছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় আনসার ৪-০ গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবকে হারায়। আনসারের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের কারনিজ কানিজ খাদিজা, রাইসা ইয়াসমিন, নিঝুম বান্দ ও নাফিসা মোকাররামাকে হারান।


নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে মানহা’স ক্যাসেলকে হারায়। নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম যথাক্রমে মানহা’স ক্যাসেলের আফরিন জাহান মুনিয়া, কিশোয়ার সাজরীন ইভানা, নুশরাত জাহান লিজা ও জারিন তাসনিমকে হারান।


বাংলাদেশ পুলিশ দাবা ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টস দাবা ক্লাবকে হারায়। পুলিশের ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও তাবাসসুম সাদিয়া শাহজাহান যথাক্রমে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের প্রতিভা বাতুল ও জোয়েনা মেহবিশকে হারান। সাউথ পয়েন্টের তাসনিয়া তারান্নুম অর্পা পুলিশের ফিদেমাস্টার তনিমা পারভীনের সাথে ড্র করেন। পুলিশের ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা সাউথ পয়েন্টের রায়েহা আফশিনের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।


পন পাওয়ার চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে হারায়। পন পাওয়ারের জিন্নাত আক্তার শাহনাজ, জান্নাতুল প্রীতি, ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ও মেহজাবিন ইসলাম যথাক্রমে উত্তরা সেন্ট্রালের তৃণা দেবনাথ, নুশরাত হাসান নাবা, মুবাসসিরা তাসনিম তনিমা ও কৌমুদি নার্গিসকে হারান।  

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা