× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরেকটি বড় জয়ে শীর্ষেই রাজশাহী স্টারস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ২২:১৩ পিএম

আরেকটি বড় জয়ে শীর্ষেই রাজশাহী স্টারস

নারী ফুটবল লিগে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গোল হয়েছে ৪৭টি। সবচেয়ে বড় জয় কুড়িয়ে নিয়েছে শিরোপাপ্রত্যাশী রাজশাহী স্টারস ফুটবল ক্লাব। তারা ১৩-০ গোলে সিরাজ স্মৃতিকে হারায়। এছাড়া দিনের অন্য ম্যাচে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব ৯-২ গোলে নাসরিন স্পোর্টস একাডেমিকে, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে বিকেএসপি ফুটবল ক্লাবকে, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ৯-০ গোলে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবকে এবং আনসার ও ভিডিপি ফুটবল ক্লাব ১২-০ গোলে কাচারিপাড়া একাদশ উন্নয়ন সংস্থাকে হারায়।


৮ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রাজশাহী। ১১ দলের লিগে আর দুই ম্যাচ বাকি রয়েছে। শেষ দুই রাউন্ডের খেলা কয়েক দিন পর অনুষ্ঠিত হবে। কেননা আজ সাফ অ-১৯ নারী টুর্নামেন্ট খেলতে কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। নারী লিগে শীর্ষ অনেক দলেই অ-২০ দলের ফুটবলার রয়েছে। এজন্য ৭ ফেব্রুয়ারি সাফ টুর্নামেন্ট চলাকাল পর্যন্ত বাফুফে নারী লিগ বিরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে। বয়সভিত্তিক জাতীয় দল দেশে ফেরার পর ১০ ও ১৩ ফেব্রুয়ারি শেষ দুই রাউন্ড খেলা পরিচালনার পরিকল্পনা ফেডারেশনের। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দুই দিন আগে ও পরের দিন খেলা পরিচালনা করতে পারবে কি না সামগ্রিক প্রেক্ষাপটে সেটাও আলোচনা হচ্ছে ফুটবলাঙ্গনে। কারণ জাতীয় নির্বাচনের জন্য প্রিমিয়ার ফুটবল লিগ সপ্তাহ খানেক পিছিয়েছে। 


মঙ্গলবার রাজশাহী-সিরাজ স্মৃতি ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে রাজশাহী। জয়ী দলের আলপি আক্তার হ্যাটট্রিকসহ করেন ৫ গোল। ঋতুপর্ণা চাকমা-ও করেন হ্যাটট্রিক। এছাড়া নেপালের দীপা শাহী, শাহেদা আক্তার রিপা জোড়া গোল করেন। বাকি গোলটি মুনকি আক্তার এক গোল করেন। ব্যক্তিগত ২৫ গোল করে লিগের টপ গোলস্কোরার এখন আলপি। পেছনে ফেললেন ফরাশগঞ্জের শামসুন্নাহার জুনিয়রকে (২৩ গোল)।

রাজশাহী স্টারের শিরোপা জয়ে একমাত্র বাধা এখন সেনাবাহিনী। লিগের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে। সেনাবাহিনী রাজশাহীকে হারালে তখন দুই দলেরই সমান পয়েন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যদি দুই দলই নবম ম্যাচে জেতে।

রাজশাহীর পাশাপাশি ফরাশগঞ্জও ভালো দল গড়েছে। রাজশাহীর বিপক্ষে হেরে যাওয়ায় তারা তিন পয়েন্ট পেছনে। তাই তারা তাকিয়ে রাজশাহী ও সেনাবাহিনী ম্যাচের দিকে। যদিও শক্তিমত্তায় রাজশাহী সেনাবাহিনী ফুটবল দলের চেয়ে এগিয়ে। আজ ফরাশগঞ্জ বিকেএসপির বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে। মনিকা চাকমা ও শামসুন্নাহার জুনিয়রের গোলে ফরাশগঞ্জ বিকেএসপিকে হারায়।

চ্যাম্পিয়নের পথে এগিয়ে যাওয়া রাজশাহী সহজ জয় পেলেও পূর্ণ তিন পয়েন্ট পেতে ঘাম ঝরাতে হয়েছে ফরাশগঞ্জকে। তারা হারায় বিকেএসপিকে। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে জাল কাঁপান মিডফিল্ডার মনিকা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

নাসরিন-সদ্যপুস্করিণী ম্যাচে হ্যাটট্রিক করেছেন সদ্যপুস্করিণী কুমারী পায়েল রানী ও শিলা আক্তার।
আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা