× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

কাল নেপাল যাচ্ছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৫ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬ ২০:৩৭ পিএম

কাল নেপাল যাচ্ছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাল বুধবার (২৮ জানুয়ারি) বিমানযোগে নেপালের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী জাতীয় ফুটবল দল। নেপালের পোখরায় শুরু হতে যাওয়া এই আঞ্চলিক টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশ (ভারত, নেপাল ও ভুটান) অংশ নেবে।

এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে যুব পর্যায়ে নারী ফুটবলে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের। পাশাপাশি, তরুণ প্রতিভা বিকাশ ও আঞ্চলিক প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জনের জন্য সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।


সিঙ্গেল লিগ ভিত্তিক এই টুর্নামেন্টের শীর্ষ দুই পয়েন্টধারী দল ফাইনাল খেলবে আগামী ৭ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভুটান। তারপর ২ ফেব্রুয়ারি ভারত ও ৪ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী।

এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল বাংলাদেশ। তারা এ পর্যন্ত তিনবার এই আসরের শিরোপা জিতেছে (২০১৮, ২০২১ ও ২০২৪ সালে)। ভারত জিতেছে একবার, সেটা অবশ্য বাংলাদেশের সঙ্গে যুগ্মভাবে, ২০২৪ সালে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা