× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসার-নৌবাহিনী যুগ্মভাবে শীর্ষে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ২২:০৯ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬ ২২:১০ পিএম

আনসার-নৌবাহিনী যুগ্মভাবে শীর্ষে

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মহিলা দাবা লিগের চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ নৌবাহিনী ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছে। ৪ পয়েন্ট নিয়ে ৪টি দল মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছে (বাংলাদেশ পুলিশ, পন পাওয়ার চেস ক্লাব, মানহা’স ক্যাসেল ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব)।


সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় আনসার ৩.৫-০.৫ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবকে হারায়। আনসারের হয়ে ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন ও ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস যথাক্রমে সাউথ পয়েন্টের তাসনিয়া তারান্নুম অর্পা, রায়েহা আফসিন ও জোয়েনা মেহবিশকে হারান। সাউথ পয়েন্টের সিদরাতুল মুনতাহা আনসারের ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরীর সাথে ড্র করেন।


নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে পন পাওয়ার চেস ক্লাবকে হারায়। নৌবাহিনীর ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম যথাক্রমে পন পাওয়ারের জান্নাতুল প্রীতি ও আফসান আহলিয়াত কৃষ্টিকে হারান। পন পাওয়ারের জিন্নাত আক্তার শাহনাজ ও ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার যথাক্রমে নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ও ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু’র সাথে ড্র করেন।


এছাড়া বাংলাদেশ পুলিশ দাবা ক্লাব ৪-০ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে ও মানহা’স ক্যাসেল ৪-০ গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবকে হারায়। 


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা