× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুনীর আউট, ওয়াসিফ ইন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ২০:৩২ পিএম

মুনীর আউট, ওয়াসিফ ইন

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী কমিটিতে রদবদল হয়েছে। সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ল্যাবএইড গ্রুপের পরিচালক ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের।

জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক সরকারি পরিপত্রে ফেডারেশনের অ্যাডহক কমিটি এক বছরের মাথায় পুনর্গঠন করা হয়। এ পুনর্গঠনে সহসভাপতির পদে খন্দকার হাসান মুনীর সুমনের স্থলে ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়েরকে অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে কমিটির সদস্যপদ থেকে সাফিল রাজ আজগর কবীর এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিনিধিকে বাদ দেওয়া হয়েছে।


তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের একজন নিয়মিত টেবিল টেনিস খেলোয়াড়। গত ১৬ জানুয়ারি শেষ হওয়া ৪০তম জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টে তিনি রাউন্ড অব ৬৪ পর্যন্ত অংশগ্রহণ করেন। খেলোয়াড় হিসেবে সক্রিয় থাকার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ২০২২ সালে তিনি ‘ফিউচার্স স্পোর্টিং ক্লাব’ নামে একটি আধুনিক টেবিল টেনিস ক্লাব প্রতিষ্ঠা করেন, যা নিয়মিতভাবে মহানগর লিগে অংশগ্রহণের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম ও বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে আসছে।

আরকে/প্রবা 

 

 

 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা