প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ২০:২৬ পিএম
এ বছরের ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত হবে ছেলেদের অনূর্ধ-২০ সাফ চ্যাম্পিয়নশিপ।এ প্রেক্ষিতে থাইল্যান্ডের ব্যাংককে হয়ে গেল এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান। গ্রুপ বি-তে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গে আছে ভারত ও পাকিস্তান। অন্য গ্রুপে আছে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
অনূর্ধ-২০ পর্যায়ে এর আগে দুইবার সাফের
আসর বসেছিল। ২০২২ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত। আর সর্বশেষ ২০২৪ সালে চ্যাম্পিয়ন
হয় বাংলাদেশ।
আরকে/প্রবা