× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের দেশে ফেরা নিয়ে জল্পনা, মাগুরার বাড়িতে চলছে সংস্কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ১৮:০৫ পিএম

মাগুরা শহরের শাহপাড়ায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়িতে বর্তমানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ। ছবি: প্রতিদিনে বাংলাদেশ

মাগুরা শহরের শাহপাড়ায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়িতে বর্তমানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ। ছবি: প্রতিদিনে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে মন্তব্য করার পর থেকেই তার দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। সেই জল্পনার আংশিক সত্যতা মিলেছে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে সরেজমিনে গিয়ে।

মাগুরা শহরের শাহপাড়ায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়িতে বর্তমানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ। একই সঙ্গে বাড়ির প্রধান গেটে মেরামত ও সংস্কারের কাজও চলছে।

গেট সংস্কারের কাজে নিয়োজিত ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ জানান, তিনি শুনেছেন সাকিব আল হাসান দেশে ফিরতে পারেন, সে কারণেই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করা হচ্ছে।

তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য জানতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এদিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতেও বিভিন্ন সময়ে উন্নয়ন ও সংস্কারকাজ চলতে দেখা যায়। ২০২৪ সালের নির্বাচনের আগে বাড়িটির মূল ফটকসংলগ্ন দেয়ালে প্রচারণার ব্যানার ও পোস্টার সাঁটানো হয়েছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাকিব নিয়মিতভাবে এই বাড়িতে থাকেন না, তবে রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজ নিয়মিতই করা হয়।

২০২৪ সালের মে মাসের পর থেকে সাকিব আল হাসান আর বাংলাদেশে ফেরেননি। এরই মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার দিনে বিসিবি সাকিবের জাতীয় দলে ফেরার প্রসঙ্গ সামনে আনে।

সেদিন সংবাদ সম্মেলনে বিসিবি জানিয়েছিল, সাকিব ফিট থাকলে ভবিষ্যতে তাকে জাতীয় দলের জন্য নির্বাচক কমিটি বিবেচনা করবে।

বোর্ডসভা শেষে শনিবার বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেছিলেন, “বোর্ড থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইলিবিলিটি, ফিটনেস সাপেক্ষে দল নির্বাচনের ক্ষেত্রে সাকিবকে বিবেচনা করবে। সাকিব আগ্রহী বলেই তাকে অ্যাভেইলেবল রাখা হয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়ে সকল সিরিজের জন্যই সাকিব বিবেচিত হবেন”।

বিসিবির এমন বক্তব্যের পর সমালোচনাও কম হয়নি। অনেকের অভিযোগ ছিল, বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা আড়াল করতেই সাকিব প্রসঙ্গ সামনে আনা হয়েছে। তবে মাগুরায় তার বাড়িতে চলমান সংস্কারকাজ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা