× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাদিরের নাম ডোবালো তার ছেলে সুলাইমান!

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৪১ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৪১ পিএম

কাদিরের নাম ডোবালো তার ছেলে সুলাইমান!

পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে সুলাইমান কাদিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এক গৃহকর্মীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গৃহকর্মী তার করা এজাহারে অভিযোগ করেছেন, তিনি সুলাইমানের বাসায় কাজ করতেন। একপর্যায়ে সুলাইমান তাকে জোর করে নিজের ফার্মহাউসে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। অভিযোগের পর পুলিশ সুলাইমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।


অভিযোগকারী গৃহকর্মীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

৪১ বছর বয়সী সুলাইমান একসময় পেশাদার ক্রিকেট খেলেছেন। তিনি ২০০৫-২০১৩ সাল পর্যন্ত ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। তার বাবা আবদুল কাদির পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় নাম। তিনি ৬৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন এবং ১৯৮০-এর দশকে লেগ স্পিন বোলিংয়ের শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। আবদুল কাদির ২০১৯ সালের সেপ্টেম্বরে মারা যান।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা