প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৪১ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৪১ পিএম
পাকিস্তানের
সাবেক কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে সুলাইমান কাদিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের
অভিযোগ উঠেছে। এক গৃহকর্মীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৃহকর্মী
তার করা এজাহারে অভিযোগ করেছেন, তিনি সুলাইমানের বাসায় কাজ করতেন। একপর্যায়ে সুলাইমান
তাকে জোর করে নিজের ফার্মহাউসে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। অভিযোগের পর পুলিশ
সুলাইমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
অভিযোগকারী
গৃহকর্মীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর যৌন
নিপীড়নের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
৪১
বছর বয়সী সুলাইমান একসময় পেশাদার ক্রিকেট খেলেছেন। তিনি ২০০৫-২০১৩ সাল পর্যন্ত ২৬টি
প্রথম শ্রেণির ম্যাচ ও ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। তার বাবা আবদুল কাদির পাকিস্তানের
ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় নাম। তিনি ৬৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের
প্রতিনিধিত্ব করেন এবং ১৯৮০-এর দশকে লেগ স্পিন বোলিংয়ের শিল্পকে নতুন উচ্চতায়
নিয়ে গেছেন তিনি। আবদুল কাদির ২০১৯ সালের সেপ্টেম্বরে মারা যান।
আরকে/প্রবা