প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৩৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৩৮ পিএম
ছবিতে পেছনে দাঁড়ানো সর্বডানে শাহ আলম
বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক এবং এশিয়ান গেমসে রৌপ্যপদক জয়ী খেলোয়াড় শাহ আলম (৬৮) আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। শনিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে ভোলার নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শাহ
আলম ছিলেন বাংলাদেশের কাবাডি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তাঁর হাত ধরেই দেশের কাবাডি
আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। ১৯৯৪ সালের হিরোশিমা এশিয়ান গেমসে তার
বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল রৌপ্যপদক অর্জন করে। এছাড়া ১৯৯০ সালের
বেইজিং এশিয়ান গেমসে রৌপ্যপদক জয়ী দলেরও তিনি গর্বিত সদস্য ছিলেন। ১৯৮৫ সাল থেকে টানা
১০ বছর তিনি জাতীয় দলকে সেবা দিয়ে গেছেন।
বাংলাদেশ
কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি এবং সব কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মরহুমের বিদেহী
আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
আরকে/প্রবা