× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ আটে আলকারাজ-সাবালেঙ্কা

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ২২:২৮ পিএম

শেষ আটে আলকারাজ-সাবালেঙ্কা

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে সরাসরি সেটে জয় পেয়েছেন কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। যুক্তরাষ্ট্রের টমি পলকে হারিয়েছেন স্পেন তারকা। সাবালেঙ্কা হারিয়েছেন ভিক্টোরিয়া এমবোকোকে। তিন সেটের লড়াইয়ের পর শেষ আট নিশ্চিত করেছেন তৃতীয় বাছাই কোকো গফ। 

রড লেভার অ্যারেনায় আজ রবিবার (২৫ জানুয়ারি) টমি পলকে ৭-৬ (৮-৬), ৬-৪, ৭-৫ সেটে হারান আলকারাজ। ম্যাচের প্রথম সেটে বেশ শক্ত প্রতিরোধ গড়ে তোলেন টমি। দুজনের লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত সেট নিজের করে নেন এক নম্বর বাছাই আলকারাজ।

দ্বিতীয় সেটে নিজের সেরা ছন্দে ফেরেন আলকারাজ। শক্তিশালী শট আর নিয়ন্ত্রিত খেলায় পলকে চাপে রেখে ৬-৪ গেমে জিতে নেন। তৃতীয় সেটেও লড়াই করেন পল। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল করেন এই মার্কিন তারকা। সুযোগ কাজে লাগিয়ে ৭-৫ গেমে সেট জিতে ম্যাচ শেষ করেন আলকারাজ।

নারী এককে কানাডার ভিক্টোরিয়া এমবোকোকে ৬-১, ৭-৬ (৭-১) সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন আরিনা সাবালেঙ্কা।

প্রথম সেটে এমবোকোকে কোন সুযোগ দেননি সাবালেঙ্কা, তবে দ্বিতীয় সেটে লড়াইয়ে ফেরেন এমবোকো। শেষ পর্যন্ত টাইব্রেকে অভিজ্ঞতার জোরে ম্যাচ জেতেন সাবালেঙ্কা। এই জয়ের মাধ্যমে টানা ১৩তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে উঠলেন সাবালেঙ্কা।

তিন সেটের লড়াইয়ের পর শেষ আট নিশ্চিত করেছেন তৃতীয় বাছাই কোকো গফ। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন মুকোভাকে ৬-১, ৩-৬, ৬-৩ সেটে হারান যুক্তরাষ্ট্রের তারকা।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা