প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ২০:৪৪ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬ ২১:০৩ পিএম
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনসার-বিকেএসপি
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতায় শনিবার (২৪ জানুয়ারি) সিনিয়র বিভাগে বাংলাদেশ আনসার ও জুনিয়র বিভাগে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে পুরুষ ও মহিলা বভিাগে গ্রুপ চ্যাম্পয়িন হয়েছে আনসার। তারা ২৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১টি তাম্রসহ মোট ৩৫টি পদক পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
প্রথম রার্নাসআপ হয়েছে বিজিবি। তারা ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১টি তাম্রসহ মোট ১২টি পদক পেয়েছে।
দ্বিতীয় রার্নাসআপ হয়েছে বিকেএসপি। তারা ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৭টি তাম্রসহ মোট ১২টি পদক পেয়েছে।
এদিকে জুনিয়র বিভাগের পুরুষ ও মহিলা গ্রুপে চ্যাম্পয়িন হয়েছে বিকেএসপি। তারা ১৬টি স্বর্ণ এবং ১টি রৌপ্যসহ মোট ১৭টি পদক পেয়েছে।
প্রথম রার্নাসআপ হয়েছে কক্সবাজার জেলা। তারা ৭টি স্বর্ণ এবং ৬টি রোপ্যসহ মোট ১৩টি পদক পেয়েছে।
দ্বিতীয় রার্নাসআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারা ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৪টি তাম্রসহ মোট ১২টি পদক পেয়েছে।
শনিবার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতায় দেশের ৩০ জেলার ক্লাব এবং সংস্থা হতে ৫৫০ জন সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া সচিব হাবুব-উল-আলম বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।
বিশেষ অতিথি ছিলেন মেজর ইমরোজ আহমেদ (সহসভাপতি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন), ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়া (বাংলাদেশ বর্ডার গার্ড), মির্জা সিফাত-ই-খোদা (পরিচালক, ক্রীড়া ও সংস্কৃতি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘তায়কোয়ানডোর মতো মার্শাল আর্ট শুধু শারীরিক সক্ষমতাই নয়, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তায়কোয়ানডো খেলোয়াড়রা আরও সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।’
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হবে।
আরকে/প্রবা