প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ২২:২৫ পিএম
বাংলাদেশ
দাবা ফেডারেশনের আয়োজনে মহিলা দাবা লিগের খেলা শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের
ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতি ৮টি দল এবারের লিগে অংশ নিচ্ছে। 
প্রথম
রাউন্ডে খেলায় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, পন পাওয়ার চেস ক্লাব এবং
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব স্ব-স্ব খেলায় জয়ী হয়ে শুভসূচনা করেছে। নৌবাহিনী ৩-১ গেম
পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবকে, আনসার ৩.৫-০.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ দাবা
ক্লাবকে, পন পাওয়ার ২.৫-১.৫ গেম পয়েন্টে মানহা’স ক্যাসেলকে এবং উত্তরা সেন্ট্রাল ৩.৫-০.৫
গেম পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব মহিলা টিমকে হারায়।
বাংলাদেশ
দাবা ফেডারেশনের সহসভাপতি ড. শোয়েব রিয়াজ আলম প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা ও আন্তর্জাতিক
দাবা বিচারক হারুন অর রশিদ। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য আমিনুল
ইসলাম ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল উপস্থিত ছিলেন।
আরকে/প্রবা