খেলার ডাকে ২০০ শিশু
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩২ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪৫ পিএম
দেশের
বিভিন্ন ক্রীড়ার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া
সংস্থা। শুক্রবার (২৩ জানুয়ারি) ধানমণ্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ‘খেলার ডাক’ নামে একটি
কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। সেখানে ২০০ শিশু-ছেলে ও মেয়ে অংশ নেয়। 
যেখানে খেলাধুলার
মাধ্যমে লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি ও পারস্পরিক সম্মানের বার্তা তুলে ধরা হয়।?
এই
আয়োজনের সার্বিক তত্ত্ববধানে ছিল ‘খেলবেই বাংলাদেশ’। 
সনদপ্রাপ্ত কোচদের অধীনে অংশগ্রহণকারীরা
ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গলফ, টেনিস, টেবিল টেনিস, আরচারি, বাস্কেটবল ও বক্সিংসহ
বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পায়। 
এই আয়োজনের মাধ্যমে অনেক শিশু প্রথমবারের
মত বিভিন্ন ধরনের খেলার সুযোগ পায়। 
আয়োজন শেষে অংশগ্রহণকারী সব শিশুকে পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত
সিরাজ শুক্লা এবং সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ অন্যরা।
আরকে/প্রবা