× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজ টার্ফে সাদা-কালোদের মিলনমেলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:২২ পিএম

সবুজ টার্ফে সাদা-কালোদের মিলনমেলা

একদিকে ছাইদ হাছান কানন, মিলন মোল্লা, আবু ইউসুফ, কায়সার হামিদ, আরমান মিয়া, হাসানুজ্জামান বাবলু, রিয়াজ, আলফাজ আহমেদ, শফিকুল ইসলাম মানিক আরিফুল হক প্রিন্স। অন্যদিকে পনিরুজ্জামান, মিনার, স্বপন দাস, সোহেল, কবির, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, শরাফতের মতো সাবেক তারকা ফুটবলাররা। তাদের বুকে সাদা কালে নতুন জার্সি। ইংরেজিতে লেখা ‘মোহামেডান মাস্টার্স’। শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্টিফিসিয়াল টার্ফে সাদা কালো শিবিরের সাবেক ফুটবলারদের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে কালো দল ৪-৩ গোলে হারিয়েছে সবুজ দলকে।
মোহামেডানের সাবেক পরিচালক ও প্রীতি ম্যাচের সমন্বয়ক মোস্তাকুর রহমানের আমন্ত্রনণ প্রীতি ম্যচে উপস্থিত হয়ে ঢাকা-৮ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস বলেন, ‘ছেলেবেলায় মোহামেডানের তারকাদের খেলা দেখেই বড় হয়েছি। তাই এই ক্লাবের প্রতি আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি নির্বাচিত হলে সাদা-কালো এই ক্লাবটির উন্নয়নে কাজ করব।’

মোস্তাকুর রহমানের কথা, ‘আমরা এই আসনে শনিবার এজিবি কলোনী মাঠ ও পরদিন শাহজাহানপুর মাঠে আরও দুটি প্রীতি ম্যাচের আয়োজন করব। দুই ম্যাচেই উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ভাই।’ দীর্ঘদিন পর সাদা-কালো জার্সি পড়ে মাঠে নেমে সাবেক তারকা ডিফেন্ডার কায়সার হামিদ বলেন, ‘অনেকদিন পর প্রাণের ক্লাবের জার্সি পড়ে মাঠে নামলাম। খুব ভাল লাগছে।’ বাংলার ম্যারাডোনা খ্যাত সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরের কথা, ‘এই ম্যাচে গোল করেছি। তাই উৎসাহ বেড়েছে। পরের দুই ম্যাচেও খেলতে চাই।’

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা