× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ

কম্পাউন্ডের ফাইনালে বন্যা-কুলসুম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ২২:৪৫ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬ ২২:৪৬ পিএম

কম্পাউন্ডের ফাইনালে বন্যা-কুলসুম

টঙ্গীর আরচারি মাঠে চলছে জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ। চার দিনের টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা ছিল আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি)। এদিন হয় রিকার্ভ ও কম্পাউন্ড এককের (নারী ও পুরুষ) এলিমিনেশন রাউন্ড। রিকার্ভ পুরুষ গোল্ড মেডেল এককের ফাইনাল ম্যাচে উন্নীত হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর রামকৃষ্ণ সাহা এবং মিশাদ প্রধান। 

একই বিভাগে ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেলার জন্য টিকিট পেয়েছেন বিমান বাহিনীর হয়ে খেলা আব্দুর রহমান আলিফ। রিকার্ভ নারী এককের গোল্ড মেডেল ম্যাচে বিকেএসপির সোনালী রায় এবং সায়মা সালাহ উদ্দিন জিতেছেন। আর ব্রোঞ্জ মেডেল ম্যাচে উন্নীত হন বিকেএসপির আরচার তাইয়্যেবা আক্তার। 

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচে বিকেএসপির ঐশ্বর্য রহমান ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের হয়ে খেলা নেওয়াজ আহমেদ রাকিব গোল্ড মেডেল ম্যাচে; বিমান বাহিনীর তরিকুল ইসলাম তাওহিদ ও হিমু বাছাড় ব্রোঞ্জ মেডেল ম্যাচে উন্নীত হন। 


কম্পাউন্ড নারী একক ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচে বিমান বাহিনীর বন্যা আক্তার ও বিকেএসপির কুলসুম আক্তার মনি এবং বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া রীমা ও বিকেএসপির শ্রীপর্ণা বিশ্বাস ব্রোঞ্জ মেডেল ম্যাচে উন্নীত হন।

আগামীকাল শুক্রবার সব দলগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের খেলা হবে। এরপর ২৪ জানুয়ারি শনিবার একক ইভেন্টের সকল মেডেল ম্যাচ হবে।

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা