× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহিলা দাবা লিগের নাম্বার ড্র অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ২২:৪০ পিএম

মহিলা দাবা লিগের নাম্বার ড্র অনুষ্ঠিত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মহিলা দাবা লিগ ২০২৬-এর  খেলা আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। অংশগ্রহণকারী দলসমূহের নাম্বার ড্র আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা, দুই সদস্য আমিনুল ইসলাম ও আরিফুজ্জামান আরিফ উপস্থিত ছিলেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮টি দল এবারের মহিলা দাবা লিগে অংশগ্রহণ করছে। দলগুলো হলো : বাংলাদেশ নৌবাহিনী, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ পুলিশ, পন পাওয়ার চেস ক্লাব, মানহা’স ক্যাসেল, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব মহিলা দাবা দল এবং সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব (দাবা)।

আগামীকাল শুক্রবার প্রথম রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব (দাবা)-এর সাথে, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব মহিলা দাবা দলের সাথে, বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার ও ভিডিপির সাথে এবং পন পাওয়ার চেস ক্লাব মানহা’স ক্যাসেলের সাথে খেলবে।  

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা