প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৯:৪৫ পিএম
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে
৬-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের
হয়ে জোড়া গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। একটি করে গোল মাতসুশিমা সুমাইয়া
ও মাসুরা পারভীনের।
এ জয়ে ৪ ম্যাচে
১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। দুইয়ে নেমে যাওয়া ভারতের সংগ্রহ
৪ ম্যাচে ৯ পয়েন্ট। কাল শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজ
বাহিনী। 
১২ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে
বাংলাদেশ। একটু পর ব্যবধান দ্বিগুণ করে নেয় শ্রীলঙ্কা।
১৮ মিনিটে গোল পায় বাংলাদেশ। কৃষ্ণার
সঙ্গে দুবার বল দেওয়া নেওয়া করে নিখুঁত শটে গোল করেন সাবিনা। প্রথমার্ধের শেষ মিনিটে
বাইলাইনের ওপর থেকে কৃষ্ণার কাটব্যাক থেকে সাবিনার গোলে সমতার স্বস্তি নিয়ে বিরতিতে
যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আধিপত্য করা বাংলাদেশ
তৃতীয় গোল পায় সুমাইয়ার নৈপুণ্যে। ২৮ মিনিটে সাবিনার কর্নারে সুমাইয়া বা পায়ে প্লেসিং
শটে জাল কাঁপান। 
৩৫ মিনিটে সাবিনার পাসে গোলমুখে আলতো টোকায় কৃষ্ণা রানী সরকার
জাল খুঁজে নেন। তিন মিনিট পর সাবিনার বা প্রান্তে ক্রসে গোলকিপার সেভ করলে ফিরতি বলে
মাসুরা পারভীনের প্লেসিং শটে ব্যবধান আরো বাড়িয়ে নেয় বাংলাদেশ।
শেষ মিনিটে সাবিনার পাসে কৃষ্ণা দারুণ
গোল করলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়।
আরকে/প্রবা