× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় ৬০০ খেলোয়াড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬ পিএম

জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় ৬০০ খেলোয়াড়

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় কাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে জাতীয় জুনিয়র ও সিনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা। তিন দিনব্যাপী আসরের ভেন্যু ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম। এই আসরে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, স্কুল, কলেজ, বিশ্বদ্যিালয় ও ক্লাবের ৬০০ পুরুষ-নারী তায়কোয়ানডোকা বিভিন্ন ওজন শ্রেণীতে অংশ নেবে।

কাল সকাল সাড়ে ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি মেজর  জেনারেল হাবীব উল্লাহ। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া সচিব (অতিরিক্ত, ক্রীড়া-১ অনুবিভাগ) সেলিম ফকির এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) দৌলতুজ্জামান খাঁন।

সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা