× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে: আইসিসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৮:৪৮ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬ ১৯:১২ পিএম

আইসিসি। ছবি: বিবিসি

আইসিসি। ছবি: বিবিসি

ভারতে গিয়ে খেলতে না চাইলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে এক দিন সময় দিয়েছে আইসিসি। বিসিবির অবস্থানের ওপরই নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপে খেলা”।

এ বিষয়ে আইসিসি বোর্ডে ভোট হয়েছে, যেখানে বেশিরভাগ সদস্য অন্য দল নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

বাংলাদেশকে বাদ দেওয়া হলে গ্রুপ ‘সি’-তে তাদের জায়গায় স্কটল্যান্ডের খেলার সম্ভাবনা বেশি বলেও ক্রিকইনফো জানাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা